ঈদের টিকেটে বিকাশে ১০ শতাংশ ক্যাশব্যাক

১৯ জুলাই, ২০২০ ১৮:০৩  
আসছে ঈদে ট্রেন, বাস, লঞ্চ ও বিমানের টিকেট অনলেইনে সংগ্রহে ১০% ক্যাশব্যাক এবং আজকেরডিল-এ নির্ধারিত পণ্যের পেমেন্টে ৫০% পর্যন্ত ছাড় দিয়েছে বিকাশ।  এছাড়াও কেনাকাটার পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার দিচ্ছে বিকাশ। আগামী ২ আগস্ট পর্যন্ত একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত এই ক্যাশব্যাক পাবেন বলে জানিয়েছে বিকাশ কর্তৃপক্ষ। বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অফারটি পেতে পারেন গ্রাহকরা।